এবারের পহেলা বৈশাখ পরীমনির জন্য একেবারেই অন্যরকম। আর সেই প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন পরীমনি, নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে। জানালেন, এবারের বৈশাখ পরীমনি ও রাজের জন্য ‘স্পেশাল’।
আজ শুক্রবার এ মন্তব্য করেন পরীমনি।
ফেসবুকে পরীমনি লিখেছেন, “আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রিতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিলো। আমিই মনে করিয়ে দিলাম।

“সে যে কত সব আয়োজন করে ফেললো! আমারা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমারা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুড়লাম ঘন্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত ! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে,না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি”- যোগ করেন পরীমনি।
বৃহস্পতিবার বিকালে পরীমনি তার ফেসবুক পেজে ‘#প্রেগন্যান্সি বৈশাখ’ লিখে হাতে মেহেদি দেওয়ার কথা জানান।
পরীমনি লেখেন, “ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল (বুধবার) ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়!”