পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা, প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২১, ১০:১১ পিএম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা, প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি

জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী পরীমনি রবিবার (জুন ১৩) রাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টটিতে কারো বিরুদ্ধে কোন স্পষ্ট অভিযোগ তুলেন নি এই চিত্রনায়িকা।

পোস্টটিতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবং লিখেন- "আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।” তিনি দাবী করেছেন পুলিশও তাকে কোন সাহায্য করেনি। 

ফেসবুক পোস্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। 

 

Screenshot 2021-06-13 at 21.59.00

 

বিভিন্ন সংবাদ মাধ্যম পরীমনির সাথে যোগাযোগ করলে তিনি দাবী করেন বনানী থানায় অভিযোগ করার চেষ্টা করলেও সেখানে মামলা গ্রহণ করেনি। 

চলচ্চিত্রে পরীমনি হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি।

বনানী থানার ওসি নুরে আজম মিয়া সংবাদকর্মীদের জানান এই দুই নামের কেউই কোন অভিযোগ করতে আসেন নি। তিনি আরও জানান এরকম কোন অভিযোগ নিয়ে যে কেউই আসলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। 

নড়াইলের স্থানীয় পরীমনি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশটিরও অধিক বাংলা চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। 

Link copied!