পরীমনির বিয়ের বৈধতা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১০:৪৮ পিএম

পরীমনির বিয়ের বৈধতা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

আবারও বিতর্ক ও আলোচনায় উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। এবার তার বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনী নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, আগামি এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব না পেলে পরীমনি ও তার স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী পরীমনির বিরুদ্ধে ওই আইনী নোটিশ পাঠিয়েছেন। মঙ্গলবার নিজেই তিনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আইনজীবী জয়নাল আবদীন মাযহারী গণমাধ্যমে বলেন, “আমি শরীফুল রাজ ও পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। সাত কর্মদিবসে যদি তারা জবাব না দেয়, তাহলে পরবর্তী ব্যবস্থা নেবো।”

লিগ্যাল নোটিশে মাজহারী বলেন, ‘আপনি (পরীমনি) ২০১২ সালের ২৮ এপ্রিল ১ লাখ টাকা দেনমোহরে যশোরের কেশবপুর থানার ফেরদৌস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত ২২ জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি, আপনি সন্তানসম্ভবা। আপনি বলেছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক ফলোয়ার রয়েছে। আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করি।”

পরীমনি ও তার প্রথম স্বামী ফেরদৌস কবির সৌরভ। ছবি: সংগৃহীত

নোটিশে তিনি আরও বলেন, “প্রচলিত আইন ও ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আগামী সাত দিনের মধ্যে সৌরভের সঙ্গে তালাক কবে কোথায় হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করবেন। শরীফুল রাজের সঙ্গে বিয়ের কাবিনের নকল সংযুক্ত করে নোটিশের জবাব দেবেন। অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

Link copied!