পাঁচ দিনে ৫০০ কোটি ছাড়ালো শাহরুখের ‘পাঠান’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০২:৩৭ পিএম

পাঁচ দিনে ৫০০ কোটি ছাড়ালো শাহরুখের ‘পাঠান’

গত ২৫শে জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমাটি। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপির বেশি।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’। এর মধ্যে শুধু ভারতেই আয় করেছে ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ৭০ কোটি রুপির ব্যবসা করে ‘পাঠান’। এ দিন শেষে ছবিটির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

তৃতীয় দিনে ভারতের বাজারে ‘পাঠান’ আয় করেছে ৩৯ কোটি রুপি। মুক্তির চতুর্থ দিনে এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। এতে চতুর্থ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

Link copied!