পাবেলের কণ্ঠে ‘বুক চিন চিন’ কোটি পেরিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৫:৪৮ পিএম

পাবেলের কণ্ঠে ‘বুক চিন চিন’ কোটি পেরিয়ে

চারিদিকে এখন শুধু ‘বুকে চিন চিন’। আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরি অভিনীত নাটকটি ইউটিউবে মুক্তি পেয়েছিলো ১৮ জানুয়ারি। নাটকটি জনপ্রিয়তার পাশাপাশি আলোচনায় এসেছে গান। এক মাস না পেরোতেই নাটকটি দেখেছে এক কোটিরও বেশি দর্শক।

নাটকে নিশো-মেহজাবিন জুটির অভিনয় যেমন অসাধারণ ছিলো ঠিক তেমনি দর্শকের নজর কেড়েছে ‘বুকে চিন চিন’ গানটি। তবে মজার বিষয় হল এই গানটি দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাহেদ পারভেজ পাবেল। তিনি একাই নারী ও পুরুষ দুই কণ্ঠই দিয়েছেন। জাহেদ পারভেজ পাবেল এর কণ্ঠের গানটির জন্য নাটকটি দেখা হয়েছে অনেকবার। লাখের ঘর পেড়িয়ে কোটির দ্বারে এখন এই গান।

ইউটিউবে গানটির আলাদা ভিডিওটি দেখেছেন ৫৫ লাখেরও বেশি দর্শক। এতেই সীমাবদ্ধ থাকেনি দর্শকেরা। নাচের কভারও আপলোড করা হয়েছে বহু সংখ্যক। এছাড়াও বর্তমানে অন্যতম জনপ্রিয় বিনোদনের অ্যাপ টিকটকে এই গান নিয়ে ভিডিও করেছেন প্রায় ৬৪ হাজার টিকটক ব্যবহারকারী। লাইক-ই তেও এই গান নিয়ে ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে দুই কোটি বার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানটি শোনা হয়েছে।

দ্য রিপোর্টকে জাহেদ পারভেজ পাবেল বলেন, গানটি এতটা জনপ্রিয় হবে ভাবিনি। আমি সত্যি অনেক উচ্ছ্বসিত। সকল মহলের মুখে মুখে গানটি শুনতে পারছি। এছাড়া প্রশংসা করতেও কার্পণ্য করেনি কেউ। আশা করি ভবিষতে এমন আরও বিষয় উপস্থাপন করতে পারব।

সব সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের কথাগুলো ব্যবহার করা হয়েছে। অনেকেই নিজের ছবির সাথে ক্যাপশন হিসেবে ব্যবহার করা হয়েছে গানের লাইনগুলো। এর সাথেই নিজ নিজ কন্টেন্ট নিয়ে এই গানের সাথে মিলিয়ে ভিডিও বানিয়েছেন দর্শকেরা। এই গানটির জনপ্রিয়তা কোনো একবয়সের মানুষের মধ্যে থাকেনি। বরং বর্তমানে সকল বয়সের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় গান হয়ে গেছে এটি। ‘বুকে চিন চিন করছে হায়, মন তোমায় কাছে চায়’।  

Link copied!