পুত্র সন্তানের বাবা-মা হলেন রাজ-পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ০৭:৩৮ পিএম

পুত্র সন্তানের বাবা-মা হলেন রাজ-পরীমনি

অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ। বাবা-মা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। বুধবার বিকেলে রাজধানীর বেসরকারি এভার কেয়ার হাসপাতালে পরীমনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

পরিমনির স্বামী অভিনেতা শরিফুল রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন।  তিনি জানান, সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন।  

আরও পড়তে পারেন: বিয়ের ৫৪ বছর পর বাবা-মা হলেন গোপীচাঁদ-চন্দ্রাবতী

বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে রাজ বলেন, 'আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।  যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।' 

রাজ আরও  বলেন, “পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় আমাকে থাকছি।। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।”

প্রসঙ্গত,গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন শরিফুল রাজ ও পরীমনি। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, একটি সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

Link copied!