ঢালিপাড়ায় আবারও সুখবর। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ তার ভ্যারিফাইড ফেইসবুক পেইজে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন বাবা হওয়ার সুখবর।
তিনি লিখেছেন,আল্লাহ পাকের রহমতে, আমাদের পরিবারের নতুন সদস্য “আরিজ সিদ্দিকী”। আপনাদের দোয়া কামনায়…
নেটিজেনরা কমেন্টে নবজাতকের জন্য শুভেচ্ছা জানাচ্ছে।
গত সপ্তাহে তার স্ত্রী তিনার কোল জুড়ে জন্ম নিয়ে নিয়েছে ফুটফুটে এই পুত্র সন্তান।
শনিবার রাতে নিজের ফ্যান পেজে পুত্র জন্মের খবর শেয়ার করেছেন রিয়াজ। লিখেছেন, আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।
২০১৫ সালের ৩০ মে প্রথমবার বাবা হয়েছিলেন রিয়াজ। বর্তমানে তার ৭ বছর বয়সী মেয়ের নাম আমেরা সিদ্দিকী।
২০০৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে মডেল তিনার বাগদান হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর তারা বিয়ে বন্ধনে জড়ান।