পুরোনো গল্প, নতুন ছবি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ১০:২২ এএম

পুরোনো গল্প, নতুন ছবি

পরপর দুটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করে ঢাকাই ছবিতে নতুন সম্ভাবনা দেখিয়েছিলেন সিয়াম-পূজা। এরই সূত্র ধরে ‘শান’ ছবিতেও নেওয়া হয় তাদের। এরই মধ্যে পেরিয়ে গেছে তিনটি বছর।

শুটিং শেষ করে এত দিন বসেই ছিল ‘শান’ ইউনিট। করোনা মহামারির কবলে পড়ে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করতে পারেননি পরিচালক এম রাহিম। তবে ছবিটি হলে মুক্তি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানালেন তিনি। করোনা পরিস্থিতির অবনতি না হলে চলতি মাসেই মুক্তি দিতে চান ‘শান’।

মানব পাচারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শান’। পুলিশি থ্রিলার ধাঁচের এ ছবিতে আছে সত্য কাহিনির ছোঁয়া। তবে সবকিছু পেরিয়ে সিয়াম-পূজা জুটির হাত ধরেই ‘শান’-এর ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা দেখছেন অনেকে।

মিশা সওদাগর তো বলেই ফেললেন, ‘যেমন চাঁদ আর সূর্য—একে অপরের পরিপূরক। আমার মনে হয়, সিয়াম-পূজাও তেমন।

‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ নাজিম উদ দৌলার। এ ছবির মাধ্যমে ২২ বছর পর একই চলচ্চিত্রে অভিনয় করেছেন চম্পা ও অরুণা বিশ্বাস। 

Link copied!