দ্রুত মুক্তি পেতে চলেছে রুমি জাফরি পরিচালিত এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘চেহরে’। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ছবির একটি পোস্টার যার মধ্যে রহস্য লুকিয়ে আছে। ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে এই পোস্টার দেখার পর। ছবিতে অমিতাভ বচ্চন ছাড়া মুখ্য চরিত্রে আরও রয়েছে ইমরান হাশমি, অনু কাপুর, সিদ্ধার্ত কাপুর এবং ক্রিস্টাল ডি’সুজা। ‘চেহরে’ ছবিটি পুরোপুরি প্রস্তুত মুক্তির জন্য। ছবিটি মুক্তি পাবে ৩০ এপ্রিল। ছবিটির টিজার প্রকাশ করা হবে ১১ মার্চ।
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ‘চেহরে’-র পোস্টারের ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘চেহারা চেহারা, অনেক রহস্য। প্রত্যেক চেহারা কিছু বলে, কিছু লুকায়। তবে সত্যটা বের করা হবে।’

পোস্টারে দেখা গেছে তুষারে ঢেকে থাকা একটি গাড়িতে ইমরান হাশমি বসে আছে এবং অমিতাভ বচ্চন তার দিকে তাকিয়ে আছে। এরসাথে পিছনে দেখা গেছে অনু কাপুর এবং ক্রিস্টাল ডি’সুজাকে। পোস্টারের এই ঝলক সবাইকে আগ্রহী করে তুলেছে।

দুই বছর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তী জানিয়েছিলেন তিনিও ‘চেহরে’ ছবিতে থাকবেন। কিন্তু পোস্টারের কোথাও তাকে দেখা যায়নি। তার বদলে দেখা মিলেছে অভিনেত্রী ক্রিস্টালের। ‘চেহরে’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো একসাথে কাজ করেছেন অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি। এছাড়াও অমিতাভ বচ্চনকে দেখা যাবে অয়ন মুখার্জীর অপেক্ষীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। যেখানে তার সাথে মুল চরিত্রে থাকবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।