প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের ছবি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০৬:০১ পিএম

প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের ছবি

বলিউড কাঁপানো দুই তারকা এখন জীবনসঙ্গী। পাঁচ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি। ভক্তরাও অপেক্ষা করে আছেন বহুল প্রতীক্ষিত এই বিয়ের ছবি দেখার জন্য।

বাংলা পয়লা বৈশাখের দিনে এ দম্পতি বিয়ে সম্পন্ন করেন। বিয়ের সাজের ছবি আজই প্রকাশ করবেন বলে জানিয়েছে রণবীরের ঘনিষ্ঠজনরা।



বিকেল ৩টার পরে সাতপাক ঘোরেন রণবীর-আলিয়া। তাঁদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন বর-কনে। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর-আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন।

বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা। রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলেছে রঙ মিলান্তি পোশাকে

বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার সবচেয়ে কাছের বন্ধু আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

Link copied!