প্রথম শোতে দু’জন দর্শক, বেড়িয়ে গেলেন মাঝপথেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০৪:০১ পিএম

প্রথম শোতে দু’জন দর্শক, বেড়িয়ে গেলেন মাঝপথেই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে দুপুর একটায় প্রথম শোতে মাত্র দুইজন দর্শক ছিল। কিন্তু ছবির মাঝপথে বেরিয়ে পড়ায় পরবর্তী শো স্থগিত করা হয়েছে।

তবে ৭:১০ এর শো চলবে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ছবিটি ২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও সেটি স্থগিত করায় মুক্তি আটকে যায় ছবিটির। পুনরায় সেন্সর বোর্ডে প্রদর্শনের পর কিছু অংশ সংশোধন সাপেক্ষে (২৩ মার্চ) চূড়ান্ত ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। এরপর আজ ২ এপ্রিল নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির পরিচালনা করেছেন সেলিম খান। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অন্যান্য চরিত্রে আছেন, দিলার জামান, মাজনূর মিজান, সুভ্রত, জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবাশানুসহ আরও অনেকে।

Link copied!