দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশমাতার কাছে নিরাপত্তা চান।
স্ট্যাটাসে পরীমনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’
উল্লেখ্য, টানা ২৭ দিন পুলিশ হেফাজত ও কারাগারে থাকার পর গত বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জামিনে মুক্তি পান পরীমনি। এর আগের দিন দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিনের আদেশ দেন।
এর আগে গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তার বাসা থেকে মাদক এলএসডি, মদ ও আইস জব্দ করা হয় বলে দাবি করে র্যাব।
এরপর পরীমনির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয় তাকে।