সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৪:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রেস্টুরেন্টে রাতের খাবার খেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
গত সোমবার (২৬ সেপ্টেম্বর) ক্লিনটন দম্পতি নিউইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার সানা রেস্তোরায় খাবার খান বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজসিক্স ডটকম এর প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন তাদের এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে প্রিয়াঙ্কার রেস্তোরাকে বেছে নেন এবং তাদের সঙ্গে সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের ভাই জো জোনাস ও তার স্ত্রী সোফিয়া টার্নারসহ অনেকে উপস্থিত ছিলেন।
