প্রেমিক-প্রেমিকা নিয়ে একই পার্টিতে হৃতিক-সুজান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ০৮:০৪ পিএম

প্রেমিক-প্রেমিকা নিয়ে একই পার্টিতে হৃতিক-সুজান

বিয়ে বিচ্ছেদ হলেও তারকাদের নিয়ে গল্প থেমে থাকে না। বরং আলোচনা, বিশ্লেষণ আরও বেড়ে যায়। তেমনিই অবস্থা হৃতিক রোশন ও সুজান খানের। বিচ্ছেদ হয়েছে আট বছর আগে। তারপরও ভক্তরা তাদের সর্বশেষ অবস্থা জানতে মুখিয়ে থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি ছবি ভাইরাল হয়েছে। ঘটনা দুই দিন আগের। এদিন প্রথমে হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে তার বর্তমান প্রেমিক আর্সলান গোনিকে দেখা যায়। দুইজনে হাত ধরে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দেন। ঘটনা শেষ হতে পারতো এখানেই। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে একই জায়গায় দেখা মেলে হৃতিক-সাবার। এরপরই শুরু হয় বিশ্লেষণ-নানা আলোচনা।

জানা গেছে, উভয় জুটিই এদিন ফিরেছেন ভারতের গোয়া থেকে এবং সেখানে একসঙ্গে পার্টিতে দেখা গেছে তাদের। গোয়ার পানজিমে নতুন কফিশপ খুলেছেন সুজান। তারই উদ্বোধনী অনুষ্ঠানে নিজের সাবেক স্বামী এবং তার বর্তমান প্রেমিককে আমন্ত্রণ জানিয়েছিলেন সুজান।

ছবি ভাইরাল হওয়ার পর হৃতিক-সুজানের ভক্তরা খানিকটা অবাক হয়েছেন। অভিনেত্রী পূজা বেদীর পোস্ট করা পার্টির ছবিতে অনেক মন্তব্যও দেখা গেছে।

Link copied!