নিজেকে আরও সুন্দর দেখানোর চক্করে অকালে প্রাণ খোয়াতে হল ২১ বছর বয়সী কন্নড় অভিনেত্রী চেতনা রাজকে। ‘ফ্যাট–ফ্রি’ সার্জারি করানোর জন্য তিনি ১৬ মে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই গতকাল মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

ফ্যাট–ফ্রি সার্জারি করতে গিয়ে মৃত্যু
ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল ইএফসিনিউজ ডটক ‘র প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা জানিয়েছেন চিত্রনায়িকার তাঁফুসফুসে তরল জমা হওয়ার সঙ্গে সঙ্গে জটিলতা বাড়তে থাকে। তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করা সত্ত্বেও তিনি মারা যান। চেতনার পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের ওপর গাফিলতি করার অভিযোগ উঠেছে এবং অভিযোগ দায়ের হয়েছে।

চেতনা রাজ কন্নড় ভাষার ধারাবাহিক গীতা ও ডোরেসানির জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৬ মে চেতনা সিদ্ধান্ত নেন যে তিনি ‘ফ্যাট–ফ্রি’ প্লাস্টিক সার্জারি করাবেন বেঙ্গালুরুর শেট্টি কসমেটিক সেন্টার থেকে।

কীভাবে হল এই মৃত্যু
যদিও পরিকল্পনা মাফিক সেই সার্জারি হয়নি। অ্যানেস্থেটিস্ট মেলভিন ও অন্য চিকিৎসকরা, যাঁরা এই সার্জারি করছিলেন, তাঁরা চেতনাকে নিয়ে বিকেল সাড় এপাঁচটা নাগাদ কাড়ে হাসপাতালে আসেন এবং সেখানকার চিকিৎসকদের হুমকি দেন যে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির মতো চিকিৎসা করতে। কাড়ে হাসপাতালের চিকিৎসকরা সিপিআর শুরু করেন এবং ৪৫ মিনিট ধরে ক্রমাগত চেষ্টা করার পরও চেতনাকে বাঁচানো সম্ভব হয়নি।

চেতনার মৃত্যুর কথা জানত শেট্টি কসমেটিক সেন্টার
আইসিইউ–এর চিকিৎসক ডা. সন্দীপ তাঁর অভিযোগে পুলিশের কাছে জানিয়েছেন যে চেতনাকে সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ মৃত ঘোষণা করা হয়। ওই চিকিৎসক অভিযোগে এও জানিয়েছেন যে শেট্টি কসমেটিক সেন্টারের চিকিৎসকরা জানতেন যে চেতনা ইতিমধ্যে মারা গিয়েছেন।

পরিবার জানত না এই সার্জারির বিষয়ে
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, এই সার্জারির বিষয়ে চেতনা তাঁর পরিবারকে কিছুই জানাননি। চেতনা তাঁর এক বন্ধুর সঙ্গে ওই হাসপাতালে গিয়েছিলেন। যদিও এই সার্জারির সময় জটিলতা দেখা দেওয়ায় তাঁর প্রাণহানি হয়। চেতনার আকস্মিক প্রয়াণে তাঁর পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা অত্যন্ত শোকস্তব্ধ।

প্রসঙ্গত, মডেলিং জগতে পা রাখার পর বিভিন্ন দক্ষিণী টিভি ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান চেতনা। ‘গীতা’, ‘দোরেসানি’, ‘ওলাভিনা নিলদানা’ নামে কন্নড় ধারাবাহিকে অভিনয় করে সুনাম অর্জন করছিলেন তিনি। এ ছাড়াও, কন্নড় সিনেমা ‘হাভাইয়ামি’তেও অভিনয় করেন চেতনা।

অভিনয়ে সুনাম করার সঙ্গে স্বাস্থ্য সচেতন হয়ে পড়েন তিনি। হঠাৎ মেদ ঝরানোর শখ জাগে তাঁর। ঘনিষ্ঠদের বক্তব্য, সেই শখ ক্রমে মারাত্মক আকার নেয়। অতঃপর, সোমবারই প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নেন কন্নড় নায়িকা।