পড়াশোনায় মনোযোগী নুসরাত ফারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২১, ১২:১৩ পিএম

পড়াশোনায় মনোযোগী নুসরাত ফারিয়া

বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও রয়েছে এই অভিনেত্রীর সমান জনপ্রিয়তা। দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখন মনোযোগ দিয়েছেন অন্যদিকে। আলোচিত এই নায়িকা এখন মনোযোগী তার পড়াশোনা নিয়ে।

অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, আগামী মে মাসে তার ল ফাইনাল পরীক্ষা। তাই পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত আছেন তিনি। এদিকে করোনা পরিস্থিতিতে সকলকে সচেতন করার উদ্দেশ্যে ফারিয়া বলেন, এই কঠিন সময়ে বাসায় থাকাটা জরুরি। আগে জীবন পরে জীবিকা। জীবন বাচলে কাজ অনেক করা যাবে। আমি বাসাতেই আছি। সবাইকে অনুরোধ করবো আপনারাও বাসাতেই থাকুন, সাবধানে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন

মহামারি করোনা ভাইরাসের প্রকোপের প্রথম থেকেই সচেতনতা নিয়ে বার্তা দিয়ে আসছেন ফারিয়া। সম্প্রতি স্বাস্থ্যসচেতনতা নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনের জন্য কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এবং সেখানে নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। জানা গেছে, বনানী, উত্তরা ও আশেপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। এই বিজ্ঞাপনের বিষয়ে ফারিয়া বলেন, এতে দর্শক আমাকে নতুনরূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে

এদিকে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু সিনেমার অংশ হয়েছেন ফারিয়া। সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার শ্যুটিংয়ের জন্য মুম্বাইতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে শ্যুটিং শেষ করে কলকাতার দুটি সিনেমার শ্যুটিং করার পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পরিকল্পনা অনুযায়ী কিছু করতে পারেননি ফারিয়া। তবে সব ঠিক থাকলে ঈদের পর থেকে কাজ করা শুরু করবেন তিনি। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে যদি কিন্তু তবুও সিনেমায়। ওটিটি প্ল্যাটফ্রম জি-ফাইভে মুক্তি পাওয়া এই সিনেমাটি বেশ আলোচনায় রয়েছে। ইতোমধ্যে এই সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে অনেক প্রশংসিত হয়েছেন ফারিয়া। সিনেমায় তার বিপরীতে ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

Link copied!