ফের করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০৩:০৭ পিএম

ফের করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

ফের করোনাভাইরাসে আক্রান্ত হলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে সামাজিক পাতায় ভক্তদের এ অভিনেতা জানান, দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে।

গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করে নেওয়ারও অনুরোধ করছেন এ অভিনেতা।

গতকাল মঙ্গলবার রাতে টুইটারের ওই পোস্টে বলিউডের শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

২০২০ সালে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রাথমিকভাবে অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর ঐশ্বরিয়া রাই বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Link copied!