ফের তাক লাগিয়ে দিয়েছেন সামান্থা!

শোবিজ ডেস্ক

জুন ১২, ২০২৩, ০৫:১৬ পিএম

ফের তাক লাগিয়ে দিয়েছেন সামান্থা!

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু ভারতীয় ব্লক বাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এ আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গান ‘উ অন্তভায়’ নেচে যা ঝড় তুলেছিল। 

পরবর্তীতে ‍‍`কফি উইথ করণ‍‍`-এ অতিথি হয়ে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও এই গানে নাচতে দেখা গিয়েছিল তাকে। 

ইদানিং সার্বিয়ায় রুশো সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এর শুটিং করছেন সামান্থা । আর সেখানেই নাইট ক্লাবে ‘উ অন্তভা’ য়  বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে কোমর দুলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সামান্থা। আর ঝড়ের গতিতে সামান্থার সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে  সোশ্যাল মিডিয়ায় ।

সার্বিয়ায় শ্যুটিং থেকে নাইট ক্লাবে গিয়ে পুস্পা দ্য রাইজ‍‍`-এর আইটেম সং এ নেচে মাত করেছেন সামান্থা আর বরুণ। শনিবারের তাদের সেই নাচের ভিডিও সিনেমার কোনও কলাকুশীদের মধ্যে কেই একজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । 

ভিডিওতে সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গিয়েছে, আর তার চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল। 

Link copied!