তামান্না বিয়ে নিয়ে বলেন, “পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এটাই বেশি ভালো লাগছে। সবার দোয়া চাই।”
তিনি বলেন, “দুই বছর আগে মোহাম্মদ দাইয়ার সঙ্গে পরিচয়। সে খুব সুন্দর মনের মানুষ। মানুষ হিসেবে সে আমার প্রতি ভীষণ যত্নশীল।”
তামান্না জানান, শিগগিরই তারা মধুচন্দ্রিমায় কানাডা যাবেন।
তামান্নার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় এক সাংবাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ওই সংসারে দুজন সন্তানও রয়েছে এ নায়িকার।
তামান্নার পুরো নাম তামান্না হাসিন হুদা। শৈশব থেকেই পরিবারের সঙ্গে সুইডেনে থাকেন। সেখানেই পড়ালেখা করেছেন। ক্লাস এইটে পড়ার সময় ১৯৯৫ সালে দেশে বেড়াতে এসে আফজাল হোসেনের নির্মাণে স্টারশিপ কনডেন্সড মিল্কের মডেল হন। এরপর ‘ত্যাজ্যপুত্র’ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন তামান্না। তবে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ ছবির মাধ্যমে। আলোচিত এ সিনেমার তামান্নার নায়ক ছিলেন রুবেল।
