মে ৫, ২০২৩, ০২:০৬ এএম
সারা ভারতবর্ষ জুরে এখন চলছে আইপিএল উন্মাদনা। বাইশ গজে ধোনি ম্যাজিক চলছে অনবরত। ঠিক তারই মধ্যে বড়পর্দায় ধোনি বায়োপিক। এ যেন ডবল ধামাকা। একদিকে সুশান্তের স্মৃতি ও আরেক দিকে ধোনি ম্যাজিক। সব মিলিয়ে বড় পর্দায় যে ধামাকা শুরু হবে তা তো বলার অপেক্ষা রাখেনা!
হ্যাঁ, সুশান্তের স্মৃতিকে সঙ্গে নিয়েই সিনেমা হলে ফের মুক্তি পেতে যাচ্ছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’। মে মাসের ১২ তারিখ ভারতে ফের মুক্তি পাবে এই ছবি। তবে শুধু হিন্দিতে নয়, এই ছবি মুক্তি পাবে তেলেগু ও তামিল ভাষাতেও।
বক্স অফিসে দারুণ সফল এই ছবিটি আবারো সিনেমাহলে আসার খবরে দারুন খুশী সুশান্ত সিং রাজপুত ভক্তরা। পরিচালক নীরজ পাণ্ডের এই ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটিতে ধোনি চরিত্রে তাক লাগিয়ে ছিলেন সুশান্ত।