বিরল ঘটনা- বছরের শেষ ছয় দিনে তিন তারকা জুটির বিচ্ছেদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০২:২৩ পিএম

বিরল ঘটনা- বছরের শেষ ছয় দিনে তিন তারকা জুটির বিচ্ছেদ

বিনোদন জগতে বিবাহ-বিচ্ছেদ এখন একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে তারকাদের সংসার। তারকাদের বিচ্ছেদের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তাঁদের বিচ্ছেদ নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। এর আগে বিচ্ছেদের বহু ঘটনা ঘটেছে।

চলতি বছরও শোবিজ অঙ্গনে নামিদামি কয়েকজন তারকার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার, নতুন বছরের শেষ ছয় দিনে বড় ও ছোট পর্দা মিলিয়ে তিনটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। এ ছাড়া বছরজুড়েই ছিল বিচ্ছেদের ঘটনা। এ নিয়েই আজকের প্রতিবেদন।

পূর্ণিমা

২৭ মে পূর্ণিমার বিয়ের খবর জানা যায়। তখনই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, তিন বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে।

টুটুল ও তানিয়া

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ ২৩ বছরের সংসার ভাঙার খবর আসে জুলাই মাসে।

স্বাগতা ও রাশেদ:

হঠাৎ করে ২৬ ডিসেম্বর বিচ্ছেদের খবর আসে অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সাত বছর প্রেম, ছয় বছর সংসারের সমাপ্তি ঘটে দুই বছর আগে। প্রকাশ্যে আসে ছয় দিন আগে।



শিহাব শাহীন ও মম

২৮ ডিসেম্বর শোনা যায় বিচ্ছেদ হয়েছে পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর।



রাজ-পরী

৩১ ডিসেম্বর পরীমনি ফেসবুকে জানান, চিত্রনায়ক রাজের সঙ্গে তিনি আর থাকছেন না। তবে তাঁদের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি।

Link copied!