বডি বিল্ডার থেকে যেভাবে নায়ক হলেন ওয়াসিম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ১২:৫৬ পিএম

বডি বিল্ডার থেকে যেভাবে নায়ক হলেন ওয়াসিম

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন ওয়াসিম। ৭০ এবং ৮০ দশকে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। নায়ক হিসেবে তার সাফল্য ছিল দুর্দান্ত। বডি বিল্ডার হিসেবে নিজেকে তৈরি করলেও সেরা নায়কের তালিকায় পরিচয় পেয়েছেন তিনি। বাংলার কালজয়ী এই অভিনেতার এই যাত্রার সমাপ্তি ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি

চিত্রনায়ক ওয়াসিমের পারিবারিক নাম মেজবাহ উদ্দিন আহমেদ। স্কুলজীবন থেকেই শরীর চর্চায় মনোযোগী ছিলেন। তাই একজন বডি বিল্ডার হিসেবে নিজেকে তৈরি করেছিলেন তিনি। গুনী এই অভিনেতা কখনও সিনেমায় নাম লেখানোর বিষয়টি ভাবেননি। তিনি ছিলেন সুঠাম, সুদর্শন ও পরিপূর্ণ এক নায়ক। পাকিস্তান আমলে ‌'মিস্টার ইস্ট পাকিস্তান' নির্বাচিত হয়েছিলেন। কিন্তু একসময় সিনেমায় এলেন সুদর্শন এই মানুষটি, হয়ে উঠলেন কোটি নারীর স্বপ্নের পুরুষ।

১৯৭২ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এম শফীর সঙ্গে তার পরিচয় হয়। শফী এই সুদর্শন মানুষটিকে দেখে অভিনয়ে আনতে চাইলেও ওয়াসিমের তেমন ইচ্ছে ছিল না। কিন্ত শফীর আগ্রহেই ১৯৭২ সালে তার পরিচালিত ছন্দ হারিয়ে গেলচলচ্চিত্রের সহকারী পরিচালক হন তিনি। এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন। এরপ ১৯৭৪ সালে আরেক প্রখ্যাত চিত্রনির্মাতা মোহসিন পরিচালিত রাতের পর দিনচলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি সুপারস্টার বনে যান তিনি।

১৯৭৬ সালে মুক্তি পাওয়া ওয়াসিম অভিনীত ও এস এম শফী পরিচালিত ‘দ্য রেইনতাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। পৃথিবীর ৪৬টি দেশে ‘দ্য রেইনমুক্তি পেয়েছিল। ছবিটি বাম্পার হিট হয় আর ওয়াসিমকে অভিনেতা হিসেবে পৌঁছে যান অনন্য উচ্চতায়। ওয়াসিম ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ধারার ছবির অপ্রতিদ্বন্দ্বী ড্যাশিং হিরো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়াসিমের তখন একচেটিয়া রাজত্ব। পোশাকি, সামাজিক, গ্রামীণ, লাভস্টোরি, মারদাঙ্গা সব ধরনের ছবিতেই তার নাম।

১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকার চলচ্চিত্রে ওয়াসিম ছিলেন শীর্ষ নায়কদের একজন। সাহসী নায়ক বলা হতো তাকে। টানা ৬০টিরও বেশি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা বাংলাদেশ তো বটেও, সারাবিশ্বেই এক বিরল ঘটনা বলে দাবি করেন চলচ্চিত্রের মানুষেরা।

Link copied!