রণবীরের পর কাপুর পরিবারে আবারো বিয়ে?

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৬:২৮ পিএম

রণবীরের পর কাপুর পরিবারে আবারো বিয়ে?

ভারতের বলিউড পাড়ার অন্যতম বাসিন্দা কাপুর পরিবার। সম্প্রতি কাপুর পরিবারে বিয়ের পিঁড়িতে বসেছেন হিন্দি চলচ্চিত্রের তারকা অভিনেতা রণবীর কাপুর। তাঁর বিয়ে শেষ হতে না হতেই ওই পরিবারে আবারও বিয়ের বাদ্য বাজতে চলেছে। এমনটাই জানা গেছে আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে।

ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, রণবীরের পর এবার বিয়ে করতে যাচ্ছেন তার চাচাতো বোন কারিশমা কাপুর। মূলত বিয়ের গুঞ্জনটা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবি থেকেই। এক সময়ের ডাকসাইটে অভিনেত্রী কারিশমা কাপুর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, তার ওপর কলিরা পড়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এ সময় অন্যদেরও বেশ আনন্দিত হতে দেখা যায়।

পাঞ্জাবি বিয়েতে কনের হাতের চুরির সঙ্গে যে সোনালি ঝুমকোর মতো গহনা জুড়ে দেওয়া হয় সেটাই কলিরা। বিয়েতে কনে গিয়ে তার বোন ও বান্ধবীদের মাথার ওপরে হাত নাড়েন। যার মাথায় কলিরা পড়ে, মনে করা হয় এরপর বিয়ে করার পালা তার।

রাজকাপুরের ছেলে রনধীর কাপুর ও ববিতা কাপুরের  বড় মেয়ে কারিশমা কাপুর। কারিনা কাপুরের বড় এই বোনের প্রথম বিয়ে হয়েছিল ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে। ওই সংসারে  দুই সন্তানও আছে এই অভিনেত্রীর। তবে বেশ কয়েক বছর হল সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন কারিশমা। আর ডিভোর্সের পরই সম্প্রতি কারিশমা কাপুর একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে বলিউডে চাউর হয়েছে। খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

Link copied!