বলিউডে আসছেন শচীনকন্যা সারা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ১০:৫৩ এএম

বলিউডে আসছেন শচীনকন্যা সারা

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। একটি পোশাকের ব্র্যান্ডের মডেল হয়ে ২০২১ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন। এবার শোনা গেল নতুন খবর। শিগগিরই নাকি তিনি বলিউডে নাম লেখাতে চলেছেন।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ‘সারা হয়তো দ্রুতই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। তিনি অভিনয়ে অত্যন্ত আগ্রহী। ব্র্যান্ড প্রোমোশনের ব্যাপারে কিছু প্রশিক্ষণও নিয়েছেন।’

শচীনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার পেশায় একজন চিকিৎসক। তার পথে হেঁটে লন্ডনে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন সারা। তবে শোবিজেই তিনি ক্যারিয়ার গড়তে চান বলে জানা গেছে।

সারা টেন্ডুলকারের বয়স এখন ২৪ বছর। ইনস্টাগ্রামে তিনি সাহসী ও আকর্ষণীয় সব ছবি শেয়ার করেন। যা দেখে বুঁদ হয়ে থাকে অনুসারীরা। ইনস্টায় তাকে ১৯ লাখের বেশি মানুষ ফলো করে।

মিষ্টি হাসির সঙ্গে স্নিগ্ধ সৌন্দর্য এবং দারুণ ড্রেসিং সেন্সই এই স্টারকিডকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় করে তুলেছে।

Link copied!