বলিউডের ঊর্বশী হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটারের ঘরণী!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ০১:০১ পিএম

বলিউডের ঊর্বশী হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটারের ঘরণী!

বলিউডের এই সময়ের সুন্দরী, আকর্ষণীয় ও লাস্যময়ী অভিনেত্রী ঊর্বশী রওতেলা। ঊর্বশী মানেই মানেই খবর, আর সাথে চমক! এতদিন তিনি আর ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ চর্চিত যুগল ছিলেন। যদিও ঋষভ আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের মধ্যে কিছুই নেই। ঊর্বশী যা করছেন সবটাই প্রচারের ঝোঁকে। সেই চর্চার রেশ থাকতে থাকতেই নতুন গুঞ্জন। পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ নাকি ঊর্বশীর জন্য পাগল। তিনি নায়িকাকে বিয়ে করার জন্য তৈরি!

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জবাবে পাকিস্তানের ফার্স্ট বোলার নাসিম শাহ জানান, তিনি মনের  মানুষ খুঁজে পেয়েছেন। ২০ বছরের এই তরুণ বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকে বিয়ে করতে চান। একটু ভিন্নভাবে বিয়ের প্রস্তাবও দেন নাসির শাহ।  তবে আর বিয়ের ওই প্রস্তাবটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা নিয়েই এখন চলছে জোর চর্চা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ঊর্বশীকে নিয়ে প্রশ্ন করা হয়। ওই সময় নাসিমকে বলতে শোনা যায়, “আমি কিছু বললে আপনারা ভাইরাল করে দেবেন, তবে কনে তৈরি থাকলে, আমিও বিয়ে করতে রাজি আছি।”

ঘটনাচক্রে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে সাংবাদিকের এক প্রশ্নের সঙ্গে নাসিমের অন্য উত্তরকে মিশিয়ে দেওয়া হয়েছে নিপুণ ভাবে। যা শুনে মনে হচ্ছে যে নাসিম  ঊর্বশীকেই প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করেছে।

২৯ বছরের নায়িকা ঊর্বশীর সাথে ২০ বছরের ক্রিকেটারের সম্পর্ক নিয়ে গুঞ্জন গত সেপ্টেম্বর থেকেই চলছে। 

গতবছর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে, ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ হয়েছিল। ওইসময়  গ্যালারিতে ছিলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী। ২০১৫ সালের মিস ডিভার মুকুট মাথায় তোলা ঊর্বশী, ওই ম্যাচের পর ইনস্টায় একটি এডিটেড রিলস শেয়ার করেছিলেন। সেই রিলসে দেখা যায় যে, ঊর্বশী গ্যালারিতে বসে খেলা দেখছেন। আপন মনে নানা অভিব্যক্তি দিচ্ছেন তিনি। এর সঙ্গেই এডিট করে জুড়ে দেওয়া হয়েছে পাক পেসার নাসিমের ভারত-পাক ম্যাচের কিছু মুহূর্ত। রোম্যান্টিক এই রিলসের বিজিএমে ব্যবহার করা হয় 'সুইটি ওয়েডস এনআরআই' ছবির জনপ্রিয় গান মুসাফির। আতিফ আসলামের কণ্ঠে এই গান। মাখোমাখো রিলস দেখার পরেই সোশ্যাল মিডিয়া আর রেয়াত করেনি ঊর্বশীকে। চূড়ান্ত ট্রোলড হন ঊর্বশী।

নাসিম ঊর্বশীর এই কীর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি জানি না কে ঊর্বশী রৌতেলা। আমি ম্যাচেই ফোকাস করি। লোকে আমায় এমনিই ভিডিয়ো পাঠায়। আমার মধ্যে স্পেশ্যাল কিছুই নেই। আমি সেই সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা ক্রিকেট দেখতে আসে এবং প্রচুর সম্মান করে।”

তবে যতই না চেনার ভান করুক না কেন শাক দিয়ে তো আর মাছ ঢাকা য়ায় না। গত ফেব্রুয়ারিতে, নাসিমকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা পাঠিয়ে ছিলেন ঊর্বশী। এখানেই শেষ নয়। নাসিম পাকিস্তান পুলিসের সাম্মানিক ডিএসপি পদ পাওয়ার পরেও, ঊর্বশী নাসিমকে জানান শুভেচ্ছা।

এদিকে, নাসিম ভীষণ সুদর্শন। তাঁর জন্য পাগল সেই দেশের তরুণী, যুবতীরা। তাঁর সঙ্গে ভারতীয় নায়িকার নাম জড়াতেই স্বাভাবিক ভাবে নড়ে বসেছেন সেই দেশের জনগণ। যদিও নাসিম শাহকে অকারণে ফাঁসানো হয়েছে বলে দাবি সেদেশের ক্রিকেট বোর্ডের। বিরক্ত পাকিস্তানি ক্রিকেট অনুরাগীরাও। তাঁদের বক্তব্য, ভিডিয়োটি বিশেষ ভাবে সম্পাদনা করা। যাতে নাসিমের নামে ভুয়ো খবর রটানো যায়।  

Link copied!