বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন চলছে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ১২:৪৫ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন চলছে

আজ ২রা এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (২০২১-২২) নির্বাচন। সকাল ৯ টা থেকে বিএফডিসিতে শুরু হয়েছে ভোট গ্রহণের কার্যক্রম। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরিচালক সমিতির এই নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। সেই তিনটি প্যানেল হচ্ছে সোহানুর রহমান সোহান-শাহীন সুমন, শাহ আলম কিরণ- সাফি উদ্দিন শাফি, কাজী হায়াৎ-এস এ হক।

সভাপতি, মহাসচিবসহ কমিটির ১৯ পদের বিপরিতে তিনটি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন চলচ্চিত্রের প্রবীণ পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। এদিকে কমিশনারের দায়িত্ব পালন করছেন আ স ম শফিকুর রহমান ও বিএইচ নিশান। এছাড়াও আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন দেওয়ান নজরুল।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৩১ ডিসেম্বর ২০২০-এ। জানুয়ারিতে নতুন কমিটির নির্বাচনের কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য নির্বাচনের সময় পিছিয়ে যায়। জানা গেছে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬১ জন।

Link copied!