সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। হবু বর আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্যরাঘব চাড্ডা।
শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন এই প্রেমিক জুটি। এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বাগদান অনুষ্ঠানের জন্য বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছিল রাঘবের বাড়ি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদান অনুষ্ঠানের আসর। দুই পরিবারের সদস্য ছাড়া এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। যদিও বিয়ে তারিখ এখনও ঘোষণা করেননি পরিণীতি।
তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল স্বামী নিক জোনাস ও কন্যাকে নিয়ে নয়া দিল্লিতে হাজির হন তিনি।

তাছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী।