অভিনেত্রী মডেল বিদ্যা সিনহা মিম নিজের জন্মদিনে বাগদানের খবর জানালেন। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়েছে। রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।
হবু বরের নাম সনি পোদ্দার। তিনি কুমিল্লার ছেলে এবং পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।
মিম বললেন, ‘৬ বছর আগেই আমার এই সুখের যাত্রা। আজ আমার জন্মদিন। আজই সেই সুখের অধ্যায়ের ঘোষণাটি দিলাম। শুরু করলাম জীবনের নতুন অধ্যায়। ফাইনালি অ্যানগেজড!’
বাগদানের আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীদের মধ্যে ফেরদৌস, পূর্ণিমা, পরিচালক রায়হান রাফিসহ অল্প কয়েকজন উপস্থিত ছিলেন।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।
বর্তমানে মিমের হতে রয়েছে 'ইত্তেফাক' ও 'অন্তর্জাল' সিনেমা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে, রয়েছে তার অভিনীত 'দামাল' ও 'পরাণ' সিনেমা দুটি।