বাড়ি মেরামত নিয়ে চিন্তায় কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২১, ১২:৫৭ পিএম

বাড়ি মেরামত নিয়ে চিন্তায় কঙ্গনা

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন বিষয়ে প্রায় তিনি সকলের আলোচনার মধ্যে থাকেন। হোক সেটা পুরোনো সম্পর্ক নিয়ে কিংবা তার কোন বক্তব্যের জন্য। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার চিন্তার বিষয়। কোনো আর্কিটেক্ট তার জন্য কাজ করতে চাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। গতবছর সেপ্টেম্বরে কাঠামোগত ত্রুটির কারনে তার অনুপস্থিতিতে বিএমসি তার অফিসের কিছু অংশ ভেঙ্গেছিলো। মুম্বাইয়ের বান্দ্রায় 'পালি হিলস'-এর বাড়িতে তার অফিস। সেখানো মুম্বাইয়ের পৌরসভা ত্রুটি বের করেছিলো এবং তার অফিস ভাঙ্গতে শুরু করে। সেই সময় তিনি মুম্বাইতে উপস্থিত ছিলেন না। তার কিছু দিনের মধ্যেই মুম্বাই হাইকোর্ট জানায়, বিএমসির এই কাজ একেবারেই বে-আইনি। একইসঙ্গে অফিসের এমন ক্ষতির জন্য বিএমসি-কে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানায় হাইকোর্ট।

অবশেষে বাড়ির মেরামতের কাজ শুরু করতে চাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু খুঁজে পাচ্ছেন না কোনও আর্কিটেক্ট। তিনি দাবি করেছেন, সমস্ত আর্কিটেক্টদের লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছে বিএমসি। যার ফলে, তারা কেউ অফিস মেরামতের কাজে হাত দিতে চাইছেন না। টুইট করে কঙ্গনা লিখেছেন, 'আমি বিএমসি'র বিরুদ্ধে কেস জিতে গেছি। এবার আমার বাড়ির অফিসের অংশ মেরামতের জন্য একজন আর্কিটেক্ট চাই। কিন্তু তারা কেউ কাজ করতে চাচ্ছে না। কারণ বিএমসি তাদের লাইসেন্স বাতিল করার হুমকি দিচ্ছে।' অন্যদিকে কঙ্গনা আরও জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই পৌরসভার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু পৌরসভা থেকে কোনও যোগাযোগ করা হচ্ছে না। সামনেই যেহেতু বর্ষা তাই বাড়ি মেরামত নিয়ে এখন চিন্তায় আছেন কঙ্গনা।

Link copied!