বলিউডের সবথেকে বড় রিয়েলিটি শো বিগ বস। ১৪তম পর্বের ফাইনাল ২১ফেব্রুয়ারি। শেষ সপ্তাহে আগে প্রতিযোগীতায় ছিলেন রুবিনা দিলেক, আলি গনি, রাহুল বৈদ্য, নিক্কি তাম্বোলি, রাখি সাওয়ান্ত এবং দেবলিনা ভট্টাচার্য। ফাইনালে এক সপ্তাহ আগে ভালোবাসা দিবসে রাহুল ভেদ্যের জন্য ঘরে আসবেন দিশা পারমার এবং আরেকদিকে ঘর থেকে বের হয়ে যাবেন দেবলিনা ভট্টাচার্য যে এসেছিলেন এজাজ খানের প্রতিনিধি হয়ে।
রাহুল বৈদ্য বিগ বস ১৪ এর মধ্যভাগেই তার প্রেমের সম্পর্ক নিয়ে জানিয়েছেন সবাইকে। শোতে থেকেই বিয়ের জন্য ক্যামেরার সামনেই বিয়ের জন্য প্রোপোজ করেন প্রেমিকা দিশা পারমারকে। চ্যালেঞ্জারসরা আসার সময় ঘর থেকে একবার বের হয়ে গেলেও আবার ফিরে আসেন রাহুল। তার মুখে প্রেমিকা দিশার নাম শোনা গেছে অসংখ্যবার। প্রোপোজের উত্তর সেই মুহূর্তে না জানালেও ভালোবাসা দিবসে বিগ বসের ঘরে এসে উত্তর জানাবেন দিশা। কাঁচের দেয়ালের দুপাশে থেকেই দেখা হবে দুইজনের। দিশাকে ঘরে দেখে রাহুল বলেন “এর থেকে ভালো দিন হতে পারে না”। হ্যাঁ বোধক উত্তর জানাবেন দিশা পারমার, জানাবেন বিয়ের জন্য রাজি সে।
এজাজ খানের প্রতিনিধি হয়ে আসা দেবলিনা ভট্টাচার্য বের হয়ে যাবেন ঘর থেকে। “টিকেট টু ফিনালে” এর টিকেট পেয়ে নিজের জায়গা নিশ্চিত করেন নিক্কি তাম্বোলি এবং প্রাইজমানি থেকে ১৪ লক্ষ টাকা ত্যাগের বিনিময়ে রাখি সাওয়ান্তও জায়গা নিশ্চিত করেছেন ফাইনালে। নমিনেট থেকে যায় রুবিনা, রাহুল, আলি এবং দেভোলিনা। “খাবরি”-র তথ্য অনুযায়ী “উইকেন্ড কা ভার” এর দিন কম ভোটের জন্য প্রতিযোগীতা থেকে বাদ হয়ে যাবেন দেবলিনা। অর্থাৎ বাদ হয়ে যাচ্ছেন এজাজ খান। ফলে বিগ বস ১৪ পর্বের ফাইনালে থাকছেন আলি, রাহুল, রুবিনা, নিক্কি, রাখি।