বিতর্কে জড়ালেন ভারতের দক্ষিণের গেলেগু ও তামিল ছবির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি মুক্তি পাওয়া লাইগা ছবির নির্মাণ খরচ ১০০ কোটি রুপির উৎস জানতে বুধবার থানায় হাজিরা দিতে গিয়েছিলেন ‘লাইগার’-এর নায়ক, বিজয়। গত ১২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিজয়ের দাবি, খ্যাতি বাড়লে এ সবও জীবনের অংশ হয়ে যায়।

চলতি বছর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। যে ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী তারকা বিজয়। এ দিকে অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত সেই ছবি প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে। সূত্রের খবর, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতাদের থেকে শুরু করে নায়ক— একে একে সকলকে তলব করেছিল ইডি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বল হয়, জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয় অবশ্য ফুরফুরে মেজাজেই ছিলেন বিজয়। গণমাধ্যমকে তিনি বলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে। পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। উত্তর দিয়েছি, যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে আর ডাকবে না।’

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা অবধি চলেছে সেই জিজ্ঞাসাবাদের পর্ব।
‘লাইগার’-এর প্রযোজক চার্মে কউরকেও তলব করা হয়েছিল গত ১৭ নভেম্বর। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ভঙ্গ করার অভিযোগে 'লাইগার' এখনও সমস্যায়। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।