বিজয়ের ‘লাইগার ’সিনেমার পোস্টার নিয়ে হৈচৈ !

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২২, ০৬:৪০ পিএম

বিজয়ের ‘লাইগার ’সিনেমার পোস্টার নিয়ে হৈচৈ !

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর জনপ্রিয়তার পরিধি শুধু দক্ষিণ ভারতীয় সিনেমাতেই আটকে নয়, তিনি সারাভারতেই জনপ্রিয়। নেটদুনিয়ায় তাঁর জনপ্রিয়তা তুমুল। এই অভিনেতার নতুন সিনেমা ‘লাইগার’। এই সিনেমা নিয়েই শনিবার সকালে ফের নেটপাড়ায় ঝড় তুলেছেন বিজয়। প্রকাশিত হয়েছে সিনেমাটির। যা রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন বলিপাড়ায়।

‘লাইগার’ সিনেমা দিয়েই এই তেলেগু অভিনেতা বিজয় বলিউডে পা দিচ্ছেন। এতে তাকে বক্সার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।  করণ জোহরের প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুরী জগন্নাথ। এই ছবিতে বিজয়ের সহশিলপী হিসেবে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে ও মাইক টাইসন।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে বক্সার বিজয়কে। হাতে রয়েছে বক্সিং গ্লাভস কিন্তু শরীরে একটা সুতোও নেই। সম্পূর্ণ নগ্ন বিজয়কেই পোস্টারে ফ্রেমবন্দি করা হয়েছে। হাতে রয়েছে একগুচ্ছ গোলাপ, সেই গোলাপেই লজ্জা আবরণ করেছেন অভিনেতা।

বিজয় পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘এই সিনেমাটি আমার সবকিছু নিয়ে নিয়েছে। অভিনয়, মানসিক ও শারীরিকভাবে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।

বিজয়ের এই ছবিতেই তোলপাড় শুরু নেটদুনিয়ায়। পোস্টার নিয়ে আলোচনা-সমালোচনা দুইটিই হচ্ছে। কারণ পোস্টার একেবারে কাপড়বিহীন দেখা গেছে বিজয়কে। অনেকে অবশ্য বিজয়ের সাহসিকতার প্রশংসা করেছেন। আবার অনেকে সিনেমার পোস্টার কপি করা কিনা সেই প্রশ্নও তুলছেন। 

Link copied!