বিপাকে পড়ে নিখোঁজ পপিকে খুঁজছেন পরিচালক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২১, ০১:১৭ পিএম

বিপাকে পড়ে নিখোঁজ পপিকে খুঁজছেন পরিচালক

ঢাকাই সিনেমার পরিচিত মুখ সাদিকা পারভীন পপি। দীর্ঘ সময় সিনেমায় অভিনয়ের থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমা দিয়ে কামব্যাক করার ছিল তার। কিন্তু এর আগেই নিখোঁজ অভিনেত্রী পপি। এতে বিপাকে পড়েছেন সিনেমার পরিচালক রাজু আলী আলীম। তাই নায়িকা পপিকে খুঁজে বেড়াচ্ছেন তিনি।

ঢালিউডে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে নায়িকা পপি বিয়ে করেছেন। সেই গুঞ্জনের সত্যতা জানার আগেই নিখোঁজ পপি। প্রায় ছয় মাস ধরে আড়ালে আছেন তিনি। সর্বশেষ রাজু আলী আলীমের পরিচালনায় ভালোবাসার প্রজাপতিসিনেমায় অভিনয় করেছেন পপি। সিনেমাটির শুটিং প্রায় শেষ। শেষের কিছু অংশ বাকি আছে। শ্যুটিং শেষের আগেই নিখোঁজ পপি। তাই আটকে আছে সিনেমাটি। এ বিষয়ে সিনেমার পরিচালক রাজু আলী আলীম জানান, কয়েক মাস ধরেই তিনি পপিকে খুঁজছেন। তার ইস্কাটনের বাসায় খোঁজ নিয়েছেন। কিন্তু সেখানে পপি থাকছেন না। একজন নায়িকার জন্য একটা সিনেমা এভাবে আটকে আছে দিনের পর দিন এ কেমন কথা। পপির কাছে এমন অপেশাদার আচরণ একেবারেই কাম্য নয়

জানা গেছে, গেল ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু সিনেমায় পপির অংশের শ্যুটিং শেষ না হওয়ায় পরিচালক সিনেমাটি মুক্তি দিতে পারেননি। এ বিষয়ে পরিচালক রাজু বলেন, ‘পপিকে আরো তিনদিন শুটিংয়ে পেলে তার সঙ্গে আরও এক বড় তারকাকে অতিথি হিসেবে রাখতে চেয়েছিলাম। সিনেমায় তার উপস্থিতি পেলে বড় চমক হতো। পপিকে না পাওয়ায় সব আটকে আছে। সেইসঙ্গে ছবির ডাবিংয়ে তাকে লাগবে৷ আমাকে একেবারে ফাঁসিয়ে দিলো।’ এদিকে পরিচালনার পাশাপাশি ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমাতে অভিনয় করেছেন রাজু আলীম নিজেই।  তার বিপরীতেই ছিলেন নায়িকা পপি।

Link copied!