বিয়ে করছেন ফারহান-শিবানী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৫:২৪ পিএম

বিয়ে করছেন ফারহান-শিবানী

বলিউডে চলছে বিয়ের ধুম। এই তালিকায় এবার যুক্ত হচ্ছেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ফারহান আখতারের বাবা জাভেদ আখতার এ খবর নিশ্চিত করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলছে, আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ের রেজিস্ট্রি করবেন ফারহান-শিবানী, এরপর খান্ডালায় জাভেদ আখতার বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জাভেদ আখতার বলেন, হ্যাঁ, বিয়ে হচ্ছে। তারা এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে। মহামারির কারণে সীমিত সংখ্যক মানুষ অনুষ্ঠানের অংশ নেবেন। পরিস্থিতি বিবেচনায় আমরা বড় পরিসরে কোনো আয়োজন করতে পারছি না।

শিবানীকে পরিবারে স্বাগত জানানোর বিষয়ে আখতার বলেন, সে খুব ভালো মেয়ে। আমরা সবাই তাকে পছন্দ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফারহান এবং তার মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে।

Link copied!