বিয়ে করছেন সাইমন-বুবলী!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২২, ০৬:৩১ পিএম

বিয়ে করছেন সাইমন-বুবলী!

বিয়ে করছেন চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা বুবলী।! একটি স্থিরচিত্রে তাঁদের পাওয়া গেল বর কনে সাজে। দেখা গেছে, হলুদের পাঞ্জাবি পরে সাইমন, লাল রঙা গাউনে বুবলী বধু সেজে আছেন।

পহেলা দর্শনে দেখেই মনে হবে তাঁরা দুজন বিয়ে করতে যাচ্ছেন!  মজার ব্যাপার হচ্ছে সাইমন-বুবলীর বিয়ে হচ্ছে ঠিকই, তবে বাস্তবে নয়; মায়া দ্য লাভ নামে একটি সিনেমায়।

সিনেমাটির পরিচালক জসিম উদ্দিন জাকির জানান, আগামী ২৫ নভেম্বর তাদের বিয়ের দৃশ্যের শুটিং হবে! ইতিমধ্যে হলুদের অনুষ্ঠানের শুটিং শেষ।

পরিচালক জানান, সিনেমায় গল্পের প্রয়োজনেই সাইমন-বুবলী বিয়ে করছেন।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে মায়া দ্য লাভ। সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন জিয়াউল রোশান, আনিসুর রহমান মিলন প্রমুখ৷

নির্মাতা সূত্রে জানা যায়, আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

Link copied!