বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন।
গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বি আহমেদ রুহীর সঙ্গে বিয়ে হয় সারিকার। রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
বিয়ের বিষয়ে সারিকা সাবরিন বলেন, “গত ২ ফেব্রুয়ারি আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে। ইচ্ছা করে জানাইনি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।”