ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। ‘খোঁজ দ্য সার্চ’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে প্রযোজক সাকিব সনেটের প্রেমের গুঞ্জন অনেক দিনের।তাঁরা বিয়েও করেছেন বলেও গুঞ্জন শোনা যায়। কিন্তু, নায়িকা বা প্রযোজকের কেউই এ কথা কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি। অন্য দিকে, সাকিবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে ঢালিউডের এই নায়িকার।

তবে সব জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে ববি তার প্রেমের বিষয়টি স্বীকার করলেন। গত বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। আর এই বিশেষ দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সাকিব-ববি।
জন্মদিনের শুভেচ্ছা জানাতেই নিজেদের ছবি একসঙ্গে ভাগ করে নেন সাকিব। যে পোস্ট তাঁদের বিশেষ সম্পর্কের ইঙ্গিত মেলে।

গত বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিককে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন তারা। ববি বলেন, “ও এমন পোস্ট করবে, ভাবিনি। তবে এতটুকু বলতে পারি, আমাদের এখনও বিয়ে হয়নি। প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। এক নতুন সম্পর্কের যাত্রা শুরু হয়েছে।”

২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পাওয়া খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা করেন ববি। তবে দেহরক্ষী সিনেমা তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে।
মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১ বিজয়ী ববির হাতে বর্তমানে একগুচ্ছ কাজ। শেষ হয়েছে ‘পাপ পুণ্য’, ‘এ বার তোরা মানুষ হ’ নামের দু’টি ছবির শ্যুটিং। ‘