বিয়েতে একে অপরের পা ছুঁয়ে প্রণাম সিদ্ধার্থ-কিয়ারার!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৭:০৫ পিএম

বিয়েতে একে অপরের পা ছুঁয়ে প্রণাম সিদ্ধার্থ-কিয়ারার!

দাম্পত্য জীবন শুরু করেছেন বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্যালেস সম্পন্ন হয় তাঁদের বিয়ে। বিয়ের আয়োজনটি জাঁকালোই ছিল, তবে তা ছিল নিরাপত্তার চাদরে মোড়া। ফলে সবার ঢোকার বা সাক্ষী হওয়ার সুযোগ ছিল না।কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

বিয়ের নিয়মানুযায়ী কিয়ারা সিদ্ধার্থের পা ছুঁয়ে প্রণাম করার পর সিদ্ধার্থকেও কিয়ারার পা ছুতে দেখা যায়।এটা শুধুমাত্র পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনই ছিল নাহ, বরং প্রথাগত কুসংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বূঝিয়ে দিলেন  তারা কেউ কারও থেকে কম নাহ দুজনই সমান এবং পরস্পরের জন্য চিরকালের  সঙ্গী।

এ সময় বিয়ের মণ্ডপে আবেগে আপ্লুত হয়েছিলেন করণ জোহর। তিনি তার ইণস্টাগ্রাম পোস্টে লিখেছেন, যখন তারা মণ্ডপে প্রতিশ্রুতি বিনিময় করেছিল, তখন তাদের চারপাশের সবাই শক্তি অনুভব করেছিল। আমি তাদের জন্য গর্বিত, উচ্ছ্বসিত এবং দুজনের জন্য কেবল ভালবাসায় ফেটে পড়েছিলাম! আমি তোমাকে ভালবাসি সিড।আমি তোমাকে ভালোবাসি কিয়া। আজকের দিন তোমাদের চিরকাল অজেও  হোক।"

‘শেরশাহ’ সিনেমার শুটিং শেট থেকেই প্রেমের গুঞ্জন শোনা যায় এ জুটীর। শেষপর্যন্ত একটা সফল প্রেমের পরিণয় দিয়ে শেষ করলেন আলোচনা সমলোচনার আসর।

‘শেরশাহ’ সিনেমার সাফল্যের রেশ ধরে বিয়ের পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন তারা। জানা গেছে, ‘অদল বদল’ শিরোনামের একটি সিনেমায় রোমান্টিক চরিত্রে দেখা মিলবে তাদের। রোমান্টিক-কমেডির মোড়কে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। এমনকি সিদ্ধার্থ-কিয়ারার লুকেও নাকি বিশেষ চমক থাকবে। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Link copied!