বিয়ের অগেই বিচ্ছেদ, ১৭ বছর পর ফের জেলো আর বেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২১, ০৫:৫৩ পিএম

বিয়ের অগেই বিচ্ছেদ, ১৭ বছর পর ফের জেলো আর বেন

হলিউডের ব্যবসাসফল ছবির এক সময়ের জনপ্রিয় জুটি জেনিফার  লোফেজ ও বেন অ্যাফ্লেকে। পর্দার এই জুটি  নিয়ে এক সময়ে মাতামাতি ছিল হলিউডে। দীর্ঘদিন একসাথে একই  ছাদের তলায় থাকার পর তাদের বিয়ে পাকাপাকি হয়। তবে কোনো  এক অজানা কারনে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তারপর কেটে গেছে অনেক বসন্ত। ১৭ বছর পর আবার তাদের একই ছাদের তলায় থাকতে দেখা গেছে। এক সাথে ছুটি কাটিয়েছেনও দুজনে।

সম্প্রতি এই জুটিকে শহরের বাইরে ছুটি কাটাতে দেখে উত্তেজিত অনুরাগীরা। প্রশ্ন জাগছে, এত বছর পরে ফের তাঁরা প্রেম করছেন?

হলিউডের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন প্রেমিকা ও প্রেমিক মন্টানার ইয়েলোস্টোনে ছুটি কাটাতে গিয়েছিলেন। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, তাঁরা দু’জন ছাড়া আর কেউ ছিলেন না সঙ্গে৷ এর পরে তাঁদের একটি ছবি প্রকাশ পায় নেটমাধ্যমে। একটি গাড়ির ভিতরে একদা যুগল। গাড়ি চালাচ্ছেন বেন। পাশে জেনিফার।

২০০২ সালে ‘গিগলি’-র শ্যুটিংয়ে আলাপ ‘বেনিফার’-এর (এই নামেই ডাকা হত তাঁদের দু’জনকে)। ২০০৩ সালের সেপ্টেম্বরে তাঁদের বিয়ের তারিখ স্থির হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নির্ধারিত দিনের কিছু আগে বিয়ে হচ্ছে না বলে ঘোষণা করেন তাঁরা। তার পর ২০০৪ সালে তাঁদের সম্পর্ক ভাঙার কথাও জানান তাঁরা।

বেনিফারের পুরনো সম্পর্কের নতুন রূপের খবর প্রকাশ্যে আসার এক মাস আগে অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে সম্পর্ক ভাঙেন জেলো।

Link copied!