বিয়ের জন্য জমানো সব টাকা দিলেন করোনা ত্রাণে!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২১, ০৬:৪১ পিএম

বিয়ের জন্য জমানো সব টাকা দিলেন করোনা ত্রাণে!

বিয়ের খরচের জন্য জমানো অর্থের বড় অংশ মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতের কোভিড ত্রাণে দান করে মাত্র ১৫০ রুপিতে বিয়ে সারলেন ভিরাফ প্যাটেল ও সলোনি খান্না। আর পারিবারিকভাবে না হয়ে মুম্বাইয়ের বান্দ্রার এক আদালতে সম্পন্ন হয়েছে এই তারকা যুগলের বিয়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে  বলা হয়, বিয়ের জন্য বন্ধুর শাড়ি ধার করেছেন সলোনি খান্না। আর রাবার ব্যান্ড দিয়েই সেরেছেন আংটি পর্ব। সব বিয়ের খরচ  ভারতীয় মুদ্রায় মাত্র দেড়শো রুপী।

ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ও মডেল ভিরাফ প্যাটেল। একসময়ে ছিলেন জাহাজের নাবিক। এছাড়া ডিস্ক জকি (ডিজে), অনুষ্ঠান সঞ্চালক, টেলিভিশন প্রয়োজক হিসেবেও তার সুনাম রয়েছে।

কিসমত’, ‘নামকরণ’, ‘লাল ইশক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা ভিরাফ কজ করেছেন দুটি ছবিতেও । অন্যদিকে কিংফিশারের সাবেক কর্মী সালোনি একজন প্রথম সারির মডেল ।

এই তারকা যুগল সংবাদমাধ্যমকে জানিযেছে, অনেকদিন দিন ধরেই তঁরা বিয়ের পরিকল্পনা করেছিলেন । জমকালো বিযের অনুষ্ঠান নিয়ে ভেবেও ছিলেন। কিন্তু দুজনেই বুঝতে পেরেছিলেন করোনার এই মহামারিতে এই ধরণের অনুষ্ঠান সম্ভব নয়। তাই আর অপেক্ষা না করে আদালতেই বাঁধলেন নতুন জীবনের গাঁটছড়া ।

ছিমছাম বিয়ের অনুষ্ঠানে হজির ছিলেন মাত্র তিনজন বন্ধু। তাঁরাই সাক্ষী দিয়েছেন বিয়েতে । পরে আত্মীয় পরিজনদের সঙ্গে অনলাইনে দেখা করেন তারকা দম্পতি ।

বিয়েতে আংটির বদলে নববধূর আঙুলে ভিরাফ পরিয়ে দিয়েছেন রাবার ব্যান্ড । পরে মজা করে বলেছেন, নতুন কনে যে তাঁকে মারতে আসেনি, এই রক্ষে! ভিরাফ জানিয়েছেন, এই পরিস্থিতিতে সব দোকানপাট বন্ধ । ফলে ইচ্ছে থাকলেও পছন্দসই গয়না কেনা সম্ভব হয়নি ।

সাদামাটা বিয়েতে দুজনের পোশাকও ছিল সাধারণ। দুজনেই পরেছিলেন সাদা রঙের পোশাক । সালোনি পরেছিলেন সাদা শাড়ি, সঙ্গে কেতাদুরস্ত ব্লাউজ । ভিরাফের পরনে ছিল পশ্চিমী ফর্মাল । তবে তাঁদের কারওর পোশাকই নতুন নয় ।  সালোনি পরেছিলেন বন্ধুর শাড়ি । আর এক বন্ধু সাজিয়ে দেন তাঁকে ।  তাঁর শাড়ির সঙ্গে রং মিলিয়ে ভিরাফ খুঁজে নিয়েছেন একটি পুরনো পোশাক।বিয়ের পরে ফোটোসেশনে ধরা পড়েছে তাঁদের অন্তরঙ্গ শরীরী ভাষা ।

বিজ্ঞাপন ও ধারাবাহিকের জনপ্রিয মুখ ভিরাফের সঙ্গে সালোনির আলাপ দু বছর আগে, একটি অনলাইন শো-এ । আলাপের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেম । গত ২০ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়। বিয়ের দিন ঠিক হয় মে মাসে । কিন্তু এপ্রিলে পাত্র পাত্রী দুজনেই করোনায় আক্রান্ত হন । সংক্রমিত হন সালোনির বাবা মা-ও। ফলে বাদ দিতে হয় বিয়ের পরিকল্পনা । শেষে দুই পরিবারের অভিভাবকরা ভিডিয়ো কলে রেজিস্ট্রি বিয়ের সিদ্ধান্ত নেন ।

এই তারকাজুটি ঠিক করেছেন তাঁদের বিয়ের জন্য বরাদ্দ খরচের বড় অংশ তাঁরা স্বেচ্ছাসেবী সংস্থা বা অন্য কোনও মাধ্যমে দান করবেন কোভিড ত্রাণে ।

Link copied!