‘আমার বিয়ের ড্রেস নিজের টাকায় কেনা।’ ‘মিডিয়ায় যারা কাজ করে, তাদেরকে কোনো কিছু বলার আগে বুঝেশুনে বলতে হয়’ কথাগুলো বলেছেন 'পরাণ' সিনেমার প্রশংসিত নায়িকা বিদ্যা সিনহা মিম। চিত্রনায়িকা বর্ষার প্রতিউত্তরে এসব কথা বলেছেন এই নায়িকা তা বোঝার বাকি নেই।
বুধবার মিরপুরের সনি (স্টার সিনেপ্লেক্স) সিনেমা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? আমি সেই গ্রেডের নায়িকা না। বর্ষার এমন মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া।
বর্ষা তার মন্তব্যে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনরা মন্তব্য করছেন, স্পন্সর নিয়ে বিয়ের শাড়ি কেনার কথা বলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে ইঙ্গিত করেছেন বর্ষা।
আর এ প্রসঙ্গে মিমকে জিজ্ঞেস করা হলে মিম জানান, ‘আমার বিয়ের ড্রেস নিজের টাকায় কেনা।’ মিম আরও বলেন, ‘আমি মনে করি, এখানে (মিডিয়া) যারা কাজ করে, তাদেরকে কোনো কিছু বলার আগে বুঝেশুনে বলতে হয়। সবাইকে সম্মান দিতে শিখতে হয়। এটা আসলে পারিবারিক শিক্ষা।’
উল্লেখ্য, এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পায়৷ তারকা দম্পতি অনন্ত-বর্ষা অভিনীত 'দিন দ্যা ডে', বিদ্যা সিনহা মিম অভিনীত 'পরাণ' ও অনন্য মামুন পরিচালিত 'সাইকো' মুক্তি পায়। মুক্তির পর থেকেই তারকাদের বিভিন্ন মন্তব্যে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।