বেবি বাম্প নিয়েই সিনেমা প্রচারে আলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৫:০৪ পিএম

বেবি বাম্প নিয়েই সিনেমা প্রচারে আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের দুই মাসের মাথায় সুখবর দেন সন্তানসম্ভবা তিনি। সেই সাথে ছবির প্রচারেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি আলিয়াকে ‘ব্রহ্মাস্ত্রের’ প্রচারমূলক ইভেন্টে তার বেবি বাম্পসহ দেখা যায়। বাদামী রঙের পোশাকে আলিয়া ভাটকে চমৎকার লাগছিল।

সম্প্রতি ছবির একটি গানের লঞ্চে দেখা গেল রণবীর-আলিয়া জুটিকে। হবু মা আলিয়ার থেকে চোখ ফেরানোই দায়। রণবীর পরেছেন কালো টি-শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা। পাশে অন্তঃসত্ত্বা আলিয়া। গাঢ় বাদামি রঙের পোশাকে, খোলা চুল স্পষ্ট বেবি বাম্প আলিয়া ভাটকে চমৎকার লাগছিল। ভক্তদের অনুরোধে রণবীরের সঙ্গে রোম্যান্টিক পোজ দিলেন তিনি। সাথে ফ্রেমবন্দি হলেন রণবীর ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও।

মুক্তিপ্রাপ্ত ছবি 'ডার্লিংস'-এর প্রচারে তাঁকে মূলত ঢিলেঢালা পোশাকেই দেখা গিয়েছিল। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম আর কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবি। 'হেভিওয়েট' ছবিতে দেখা মিলবে অমিতাভ বচ্চন, মৌনী রায় আর নাগার্জুন এর সাথে।

Link copied!