বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আজ শনিবার। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হবে এই নির্বাচন। দুপুর দুইটায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ফিল্ম ক্লাবে এবছর মোট ভোটার সংখ্যা ৬২০।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন অভিনেতা আতিকুর রহমান লিটন । অপেরদিকে, কামাল মো. কিবরিয়ার নেতৃত্বে রয়েছে আরেকটি প্যানেল। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. হোসেন। বিজয়ীরা এক বছরের জন্য ক্লাবের নেতৃত্বে থাকবেন।

অভিনেতা, প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।

অন্যদিকে কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্যরা হলেন-মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।