ভরসা খুঁজতে রবীন্দ্রনাথের বই হাতে নিয়ে রিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ০১:২২ পিএম

ভরসা খুঁজতে রবীন্দ্রনাথের বই হাতে নিয়ে রিয়া

মৃত্যুর দায় মাথায় নিয়ে আছেন রিয়া চক্রবর্তী। গত বছর ১৪ জুন প্রেমিক সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তাকে। সেই কষ্ট থেকে বের হতে না হতেই নিজের ড্রিমপ্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি। এতে চরম ভাবে ভেঙ্গে পড়েছেন রিয়া। তাই ভরসা খুজতে এবং সাহস যোগাতে রবীন্দনাথের বই হাতে নিয়ে আছেন তিনি।   

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তীর প্রেমের বিষয়টি কারো কাছে অজানা ছিল না। লকডাউনে একসঙ্গেই থাকছিলেন। ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। ১৪ জুন পান প্রেমিকের মৃত্যুর খবর। এরপর বদলে গেল সব। তছনছ হয়ে গেল ব্যক্তিজীবন আর ক্যারিয়ার। ২৮ দিন জেলে চাটাই পেতে ঘুমিয়েও মনোবল হারাননি রিয়া। জেলখানার দিনগুলোতে অন্যদের নিয়ে নিয়মিত যোগব্যায়াম করেছেন। এর আগেই শেষ করেছিলেন 'চেহরে' সিনেমার শ্যুটিং। কিন্তু ‘চেহরে’ ছবির পোস্টার, টিজার, ট্রেলারে রাখা হয়নি রিয়াকে। এমনকি প্রচারণা থেকেও বাদ রাখা হয়েছে রিয়াকে। সুশান্তভক্তদের রোষ যেন থামছেই না। নিজের অভিনীত ‘ড্রিম প্রজেক্ট’ থেকে বাদ রাখায় রিয়ার মন ভেঙে গেছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। ভরসা খুঁজছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’য়। ঘরে বসে রবীন্দ্রনাথের কবিতা পড়ছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রিয়া। সেখানে একটা কবিতার দুটি চরণ ইংরেজিতে অনুবাদ করে ক্যাপশনে লিখেছেন, ‘কান্নার শব্দ ভেদ করে প্রশ্নটা এল, “কোথায়?”। তারপর সমস্ত চোখের জল বাষ্প হয়ে উড়ে গেল এক আশ্বাসে, “এই তো আমি, এখানে”।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ভরসা রাখুন।’

৩০ এপ্রিল মুক্তি পাবে চেহরে। ‘চেহরে’ সিনেমা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সিনেমা থেকে রিয়াকে সরানো হয়েছে। তার জায়গায় অন্য অভিনেত্রী অভিনয় করেছেন। যাতে রিয়ার কারণে এই ছবির কোনো ক্ষতি না হয়। কারন সুশান্তের ভক্তদের একটা বড় অংশ সুশান্তের মৃত্যুর জন্য এখনো রিয়াকেই দায়ী করে আসছেন। আর তারা এই সিনেমা বর্জনের ঘোষণা দিয়েছেন। ভক্তরা জানিইয়েছেন, যে ছবিতে রিয়াকে নেওয়া হবে, সেই সিনেমাকেই বাতিল করবেন তারা। তাই ঝুঁকি নিতে রাজি নয় চেহরে-র টিম। আর এসব মিলেই ক্লান্ত, বিধ্বস্ত রিয়া আশা–ভরসা খুঁজছেন রবীন্দ্রনাথে।

Link copied!