ভাঙছে সোহেল খানের ২৪ বছরের সংসার, নেপথ্যে হুমা!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০৯:১৩ পিএম

ভাঙছে সোহেল খানের ২৪ বছরের সংসার, নেপথ্যে হুমা!

বলিউড সুপারস্টার সালমান খানের আরও এক ভাইয়ের ঘর ভাঙতে চলেছে। ২৪ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চলেছেন সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমা খান।

মুম্বাইয়ের পারিবারিক আদালতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সোহেল খান ও সীমা খান। কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।

আদালত থেকে আলাদা আলাদাভাবে বেরিয়ে যান সোহেল ও সীমা। সীমাকে তার গাড়ির দিকে যেতে দেখা যায়, আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত এলাকা ছাড়েন সোহেল খান। তবে বিচ্ছেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সোহেল-সীমা।

দুই যুগ সংসার করার পর কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সোহেল-সীমা? এ প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি—বলিউড অভিনেত্রী হুমা কোরেশির কারণে ভেঙে যাচ্ছে সোহেল-সীমার সংসার!

তবে সোহেল খানের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক দিন নিরব থাকলেও এবার মুখ খুলেছেন হুমা কুরেশি। সোশ্যাল মিডিয়ায় সমস্ত গুজব উড়িয়ে দেন অভিনেত্রী। একই সঙ্গে সোহেলকে নিদের বড় দাদা বলে সম্মোধন করেন তিনি।

২০১৬ সালে হুমা কোরেশির সঙ্গে সোহেল খানের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল।তবে এসবই ভিত্তিহীন খবর বলে জানিয়েছিলেন হুমা কোরেশি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লিখেছিলেন—‘সোহেল খান আমার বড় ভাইয়ের মতো।’ ফের সোহেল খানের সঙ্গে নাম জড়ানোর পর এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি হুমা কোরেশির।

নেটফ্লিক্সের দ্য ফেবুলাস লাইভস অব ইলউড ওয়াইভস শোতে আগেই তাঁর এবং সোহেলের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলেছিলেন সীমা খান । ওই শোতে সীমা খান জানিয়েছিলেন,তাঁদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতো নয়। এ নিয়ে তাঁদের কোনও আফশোস নেই। তাঁদের কাছে সন্তানদের ভাল থাকাটাই আসল বিষয়। 

আনন্দবাজার,হিন্দুস্তান টাইমসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হুমা কুরেশির সঙ্গে সোহেল সম্পর্ক জড়িয়ে পড়লে স্বভাবতই তা মানতে পারেননি সীমা খান।

তাঁদের মধ্যে নাকি একবার প্রবল ঝামেলাও হয়েছিল। এরপর একটি ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হুমাকে পুরোপুরি অবজ্ঞা করেন সোহেল খান। কিন্তু তারপরও সম্পর্ক চলতে থাকে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ১৯৯৮ সালে সীমা খানকে বিয়ে করেন সোহেল খান। ২০০০ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। গত বছর ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি।

তবে বেশ কয়েক বছর ধরেই তাঁরা আলাদা থাকছিলেন। দীর্ঘ ২৪ বছর সংসার করার পর অবশেষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Link copied!