ভারতের অনন্ত জলিল সারাভানান!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ০৫:১০ পিএম

ভারতের অনন্ত জলিল সারাভানান!

ভারতীয় তামিল একশনধর্মী সিনেমা ‘দ্য লিজেন্ড’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটির বাজেট ৮০ কোটি রুপি হলেও দর্শকহৃদয়ে পৌঁছায়নি। দর্শকের সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসে। এই সিনেমায় অভিনয় করেছেন সারাভানান আরুল ও ঊর্বশী রৌতেলা । সারাভানান অভিনীত এটিই তার প্রথম সিনেমা। মুক্তির পর থেকে তাকে নিয়েই আলোচনা হচ্ছে।

hqdefault

ভারতের অন্যতম ধনী ব্যক্তি সারাভানান আরুল। উইকিপিডিয়ার তথ্য মতে, তার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলার! এই অঢেল সম্পদ গড়ার পর তার মনে হয়েছে, সিনেমার নায়ক হবেন। যেই ভাবনা, সেই কাজ। নিজের টাকায় সিনেমার নায়ক হয়ে গেলেন সারাভানান।  বিশ্বব্যাপী প্রায় আড়াই হাজার প্রেক্ষাগৃহে তামিল ভাষায় নির্মিত সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।

295402768_5179447375486455_1785610164018451534_n

এই সিনেমায় সারাভানানের নায়িকা দু’জন। একজন গীতিকা তিওয়ারি, আরেকজন বলিউডের আলোচিত সুন্দরী উর্বশী রাউতেলা। গত ২৮ জুলাই মুক্তির পর এখন পর্যন্ত মাত্র ৬ কোটি রুপি আয় করেছে।

যদিও নায়ক-ব্যবসায়ী সারাভানানের দাবি, সিনেমাটি দর্শকের প্রচুর সাড়া পাচ্ছে। এমনকি সিনেমাটিকে তিনি ‘বিগ বাজেট ব্লকবাস্টার’ বলেও অভিহিত করেছেন।

295549477_5179446685486524_8244692315122979899_n

প্রচুর অর্থের মালিক হলেও অভিনেতা বা নায়ক হিসেবে নিতান্তই হাস্যকর কাজ করেছেন সারাভানান আরুল। এ কারণে দর্শকের তীব্র সমালোচনা ও কটাক্ষ শুনতে হচ্ছে তাকে। ভারতীয় গণমাধ্যম এটিকে ‘সবচেয়ে বাজে সিনেমা’ হিসেবেও উল্লেখ করছে।

saravanan-inner-2-20220804143043

এদিকে সারাভানানকে বাংলাদেশি দর্শকরা অনন্ত জলিলের সঙ্গে তুলনা করছেন। ফেসবুকে দক্ষিণী সিনেমাভিত্তিক বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে হাসাহাসি, ট্রল হচ্ছে। সেখানেই অনেকে তাকে ‘ভারতের অনন্ত জলিল’ আখ্যা দিয়েছেন। কেননা বাংলাদেশের অনন্ত জলিলও নিজের টাকা দিয়ে সিনেমা বানিয়ে নায়ক হয়েছেন। আবার কেউ কেউ এই নায়ককে হিরো আলমের সঙ্গেও তুলনা করেছেন।

295462718_5179409645490228_5727133152534190167_n

ভারতের দর্শক আরও বেশি সমালোচনা করছে নায়ক সারাভানান ও তার সিনেমা ‘দ্য লিজেন্ড’-এর। ইউটিউবে সিনেমাটির ট্রেলারের নিচে নেতিবাচক মন্তব্যের ঢল নেমেছে। কেউ বলেছেন, ‘পুরো সিনেমায় একই এক্সপ্রেশন দেওয়ার জন্য এই নায়ক অস্কারের দাবিদার!’; কেউ বলেছেন, ‘রাস্তা থেকে তুলে এনে নায়ক বানানো হয়েছে’; আবার একজন মন্তব্য করেছেন, ‘এই সিনেমা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে যে, আমিও নায়ক হতে পারব’।

Link copied!