সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে সেরেই ফেলেছেন বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। নানা গুঞ্জন পেরিয়ে মালা বদল করে সাত পাকে বাঁধা পড়েছেন। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেদের বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন তারা।
বলিউডের এ ‘লাভ বার্ড’ জুটি রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ধুমধাম করে বিয়ে করেন।

লাল রঙের লেহেঙ্গা, ভারী অলংকার, মাথায় সাদা ফুলের মালা জড়িয়ে কনের সাজে ক্যাটরিনা কাইফ ছিলেন অপরূপা। এদিকে ভিকি ছিলেন অফ হোয়াইট শেরওয়ানিতে। হিন্দু রীতি মেনে বিকেলে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি আর ক্যাট।
ভিকি আর ক্যাটরিনা ইনস্টাগ্রামে তাদের বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন। ভিকি-ক্যাটের অনুরাগীরা তাদের বর-কনের বেশের ছবি দেখে দারুণ খুশি। জানা গেছে, স্থানীয় গ্রামবাসীর জন্য হোটেল থেকে মিষ্টি পাঠানো হয়েছে।
অর্জুন কাপুর, করণ জোহর, ফারহা খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, গুরুদাস মানসহ আরও অনেকে বিয়ের সময় উপস্থিত ছিলেন। সারা আলী খান, অক্ষয় কুমার, শাহরুখ খান, বিরাট কোহলি, আনুশকা শর্মা, আম্বানি পরিবার একটু বেশি রাতে সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছাবে। অনেক রাত পর্যন্ত পুল সাইড পার্টি চলার কথা।
