ভিকির ঘরে ক্যাটরিনা, সালমান সৌদি আরবে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৪:৪৩ পিএম

ভিকির ঘরে ক্যাটরিনা, সালমান সৌদি আরবে

ক্যাটরিনার বিয়ে, আর তার প্রাক্তন সালমান গণমাধ্যমের খবর হবেন না তা কি করে হয়?

বলিউডের ‘লাভ বার্ড’ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ে করেছেন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)। যোধপুরের সূর্যকে সাক্ষী রেখে  আনুষ্ঠানিকভাবে ভিকির ঘরণী হন ক্যাট। বিয়ের এ আয়োজনে বলিউডের খ্যাতনামা সব তারকাকে দেখা গেলেও দেখা যায়নি ক্যাটরিনার প্রাক্তন সালমান খানকে। তিনি উড়াল দিয়েছেন সৌদি আরবের উদ্দেশ্যে। 

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ক্যাটরিনা বিয়ের দিন দেশ ছাড়েন সালমান খান। এদিন তাকে দেখা গেছে মুম্বাই এয়ারপোর্টে। মূলত সৌদি আরবে একটি কনসার্টে অংশ নিতেই তার দেশটিতে যাওয়া। 

সালমান একাই গিয়েছেন তা কিন্তু নয়, সঙ্গে আছেন শিল্পা শেঠি, সোহেল খান এবং আয়ুশ শর্মাও। শুক্রবারে (১০ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদে ওই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Link copied!