ঢাকাই চলচ্চিত্রের অগ্নি কন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে অভিনয়ে নেই তিনি, ব্যস্ত সময় পার করছেন গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁ নিয়ে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।
তবে বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন মাহি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা।
শনিবার দুপুরে ফেসবুক একটি স্ট্যাটাস দেন মাহি। এতে লেখেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারিনা।’

নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, ‘কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’

এর আগেও গত ২৮ মে ফেসবুক স্ট্যাটাসে মাহি জানান, ‘আমার বাসায় ভূত আছে।’
প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।