ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল হলো মিমের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ০৮:০৮ পিএম

ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল হলো মিমের

করোনা পরীক্ষা না করায় শুটিং বাতিল হলো ঢাকাই ছবির নায়িকা-মডেল বিদ্যা সিনহা মিমের। গত ৪ জানুয়ারি বিয়ের পর আজ সোমবার কাজে ফেরার কথা ছিল তার।

একটি দেশীয় কোম্পানির বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

তবে পরিবারের একাধিক সদস্য করোনা আক্রান্ত থাকলেও অনীহার কারণে মিম নতুন করে করোনা টেস্ট করাননি। সে কারণে শেষ মুহূর্তে এসে গতকাল রবিবার রাতে তড়িঘড়ি করে শুটিং বাতিল করতে বাধ্য হন বিজ্ঞাপনটির নির্মাতা রনি ভৌমিক।

বিষয়টি টিভিসিটির নির্মাণ প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করা হয়েছে।

তারা জানায়, জনসচেতনতায় প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে। এছাড়া এখন করোনার পিক সময় চলছে। পরিচালক কোনও হঠকারী ঘটনার মধ্যে পড়তে চান না।

Link copied!